সীতাকুণ্ড প্রতিনিধি
১৬মে বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় মেসার্স এসএন কর্পোরেশন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ও মহড়া উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার ইনচার্জ আল মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম এর শ্রম পরিদর্শক শুভকর দত্ত ও মো : শামিম হোসেন এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব কেএম রফিকুল ইসলাম বলেন ”শিপ ইয়ার্ড হলো একটি ভারি ও ঝুঁকিূপূর্ণ শিল্প। তাই এই ধরনের শিল্পগুলোতে কর্মরত কর্মীরা যাতে দক্ষ হয় এবং যেকোন ধরনের ঝুঁকি মোকামবেলা করতে সক্ষম হয় তার জন্য এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা দরকার। আমি গ্রিন ইয়ার্ড ব্যাতিত অন্য ইয়ার্ডগুলোতে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করে শ্রমিকদের দক্ষ করার জন্য অনুরোধ করবো। সেই সাথে আমি ইপসা’কে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে শিপ ইয়ার্ডগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে বলে।
প্রশিক্ষণের পর উক্ত ইয়ার্ডে অগ্নি নিরাপত্তা মহড়া পরিচালনা করেন কুমিরা ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন ইনচার্জ আল মামুন। ইয়ার্ডের প্রায় ৩০০ জন শ্রমিক উক্ত প্রশিক্ষণ ও মহডা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



