২৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩। এর জন্য ইসরোর বিজ্ঞানীরা সর্বত্র প্রশংসিত হচ্ছেন। তার মধ্যেই ওই বিজ্ঞানীদের বেতন না পাওয়ার বিষয়টি উত্থাপন করলেন মন্ত্রী অরূপ।

চন্দ্রযান-৩-এর সাফল্য এনে দেওয়া বিজ্ঞানীরা ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনটাই অভিযোগ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার বিধানসভা অধিবেশনে এই অভিযোগ করলে প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা।

শুক্রবার শেষ লগ্নে বলতে ওঠেন মন্ত্রী। অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা এত আনন্দ করছি। গর্বের কথা বলছি, সেই বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন। তাঁরাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। ৩২ মাস ধরে বাজেট কাটছাঁট করা হয়েছে।’’ মন্ত্রীর এমন অভিযোগ শুনে নিজের আসন থেকেই স্পিকারের কাছে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিধায়ক অশোক লাহিড়ী, বিশ্বনাথ কারকরা। তবুও না থেমে নিজের যুক্তির সপক্ষে অরূপ দাবি করেন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত হলেও ওই বিজ্ঞানীরা ইসরো কর্মী নন। তাঁরা রাঁচীর হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মী। গত ১৭ মাস সেখানে বেতন হয়নি বলে অভিযোগ। এই সংস্থাই চন্দ্রযান-৩ এর লঞ্চিংপ্যাড তৈরি করেছে বলে খবর।সুত্র আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ