খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার

সিলেট জেলা কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ সাদাপাথরে রাতের আঁধারে নৌকা ডুঁবে অফিক মিয়া (৪৩) নামের একজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৭-জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তিনি কালীবাড়ি গ্রামের মৃত্যু হাজী মুহিবুর রহমানের পুত্র। অফিক মিয়া’কে আজ শনিবার ভোর পর্যন্ত তার আত্মীয় স্বজন ও কোম্পানীগঞ্জ থানাপুলিশ সহ খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ারসার্ভিস’কে খবর দেওয়া পর সকাল থেকে এখন পযন্ত খুঁজাখুজি চলছে। তিনি ৭ সন্তানের জনক।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ