ইসলামের নামে নানা বাতিল দল উপদলের ক্রমবর্ধমান অপতৎপরতার কারনে সত্যিকার শান্তিকামী সাধারণ মুসলমানগণ দিশেহারা। হযরত শামসুল হুদা (রহ.) ভারতের আগরতলা রাজ্যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, অসংখ্য মুরিদ রয়েছে যা দ্বীনও তরিকতের খেদমত দু’টাই আনজাম দিচ্ছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে নজির স্থাপন করেছেন। ছোবহানিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মানুষ গড়ার কারিগর, অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)’র ২৭তম ওরশ ও শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সালানা জলসা দরবার শরীফের সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ ফছিহুদ্দৌলার সভাপতিত্বে মাস্টার সেকান্দর হোসেন চৌধুরী ও হাফেজ আবদুল লতিফ চাটগামীর পরিচালনায় গত ২০ ডিসেন্বর মঙ্গলবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদাশীন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদী। বিশেষ অতিথি ছিলেন ১৭ নং জাফত নগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নূরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নুরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা শফিউল আলম নেজামী, মাওলানা হাসান রেজা আল কাদেরী, মাওলানা ইব্রাহীম আল কাদেরী, অধ্যক্ষ নুরুল মনোয়ার চৌধুরী। উপস্থিত ছিলেন শামসুল উলুম গাউসিয়া সুন্নীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা আলহাজ্ব সৈয়দ হাসানউদ্দৌলা, এতিম খানার সভাপতি কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দিন রেজভী, সৈয়দ তাকসিফ উল হুদা, সৈয়দ ইমজাম উল হুদা, সৈয়দ মুহিবুল্লাহ নকশবন্দি, মাওলানা ইয়াছিন আনছারী, মাওলানা আহমদ রেজা প্রমূখ।



