সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম সাতকানিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহ-ধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সাতকানিয়া বিএনপি’র উদ্যোগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে নেতৃত্বে ছিলেন আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতকানিয়ার বিভিন্ন অঙ্গ সংগঠন। সমাবেশে আলহাজ্ব মুজিবুর রহমান বলেন বিএনপির নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে বলে তিনি দাবী করেন। তিনি বলেন বিভিন্ন স্থানে বিএনপি’র যে সমাবেশ করে যাচ্ছে তাতে দেশের জনগণে উপস্থতি দেখে আওয়ামীলীগ সরকার হতাশ হয়ে পড়েছে। দিশেহারা হয়ে শুধু মিথ্যা বানোয়াট মামলা দিয়ে যাচ্ছে । তিনি আরো বলেন এসব মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র কে দমানো যাবে না।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ