চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে আগামী ৩ মে মঙ্গলবার। এই হিসেবটি ধরেই সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো হয়েছে আগামী ২, ৩ ও ৪ মে। এর আগে ১ মে মে দিবসের সরকারি ছুটি। এর আগে ২৯ এবং ৩০ এপ্রিল দুইদিন সাপ্তাহিক ছুটি।
ফলে ঈদের ছুটি শুরু হওয়ার আগের তিনদিন সরকারি ছুটি। ফলে ঈদের ছুটি টানা ৬দিন হয়ে যাচ্ছে। এরসাথে শুধু ৫ মে বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলে ৬ ও ৭ মে আবারো সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি গিয়ে ঠেকছে টানা ৯দিনে।


