করোনা মহামারির কারণে বিগত দুই বছর পবিত্র মাহে রমজানে বিদেশিদের ওমরাহ গমন বন্ধ রেখেছিল সৌদি সরকার। এ বছর পরিস্হিতি অনেকটা স্বাভাবিক। ওমরাহ পালনের দ্বার অবারিত করা হয়েছে। মুক্ত হয়েছে বিধিনিষেধ। অনেকে হজের ফজিলত পাওয়ার আশায় রমজানে ওমরাহ করতে চান। ফলে এবার বাংলাদেশি ওমরাহ যাত্রী বাড়ছে দুই-তিন গুণ। ওমরাহ ভিসা নেওয়ার হিড়িক পড়েছে। অতি সহজে ভিসা পেলেও মুসল্লিরা পর্যাপ্ত ফ্লাইটের অভাব এবং টিকিটের ভয়াবহ সংকটের কারণে হতাশ হয়ে পড়েছেন। টিকিটেরও অগ্নিমূল্য। করোনা শুরুর আগে সৌদি আরবে যাতায়াতের যে টিকিট ছিল ৫০ হাজার টাকার মধ্যে তা এখন লাখের ওপর। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের বাইরে থার্ড ক্যারিয়ার না থাকায় টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে। টিকিট যেন এখন ‘সোনার হরিণ’। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রতিদিন সৌদি আরবে গমনের টিকিটের চাহিদা ৫ হাজারের বেশি। কিন্তু দেড় হাজারের বেশি টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। টিকিটের একটি বড় অংশ উচ্চমূল্যে কিনে নিচ্ছেন প্রবাসী শ্রমিকরা। দ্রুত এই সংকট সমাধানে ফ্লাইটসংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে গতকাল চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সবটুকু জানতে এখানে ক্লীক করুন
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



