শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দারা ৭টি স্বর্ণের বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করেছেন।

সোমবার ৭ মার্চ ‘বিএস ৩৪৬’ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আরমান উদ্দিনকে গ্রিন চ্যানেল অতিক্রমের পর বি-শিফটের কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহামুদ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সার্বিক সহযোগিতায় শারজাহ থেকে আসা যাত্রীর কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ