আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ। একই সঙ্গে সরকারি ছুটি হওয়ায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। সকাল থেকেই মেলায় ব্যাপক লোকসমাগম। বেড়েছে বেচা-বিক্রিও।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার সকাল ৮টায় খুলে দেওয়া হয় বইমেলা। এদিন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই ঢুকছেন বইমেলায়। ফলে সকাল থেকেই মেলাপ্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বই মেলায় লোকসমাগমও বাড়তে থাকে। আবার দুপুরের কড়া রোদ ও বৃষ্টির আশঙ্কা না থাকায় মেলায় ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা।সবটুকু জানতে ক্লিক করুন



