এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। অপরদিকে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।
এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি কমেছে। গত বছরের তুলনায় শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭টি বেড়েছে।
গত বছর ২৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি ও ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। উচ্চ মাধ্যমিকে ১০ বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
এবার মোট ৮ হাজার ৭৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৩টি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ঢাকা বোর্ডে ১৭, রাজশাহী বোর্ডে ১১, কুমিল্লায় ৩, যশোরে ৪, বরিশালে ২ ও দিনাজপুর বোর্ডে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বোর্ডের কোন শূন্য পাস পাস প্রতিষ্ঠান নেই।
এছাড়া মাদ্রাসা বোর্ডের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।
শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৪০, রাজশাহী বোর্ডে ২২, কুমিল্লা বোর্ডে ৭, চট্টগ্রাম বোর্ডে একটি, বরিশাল বোর্ডে ৬, সিলেট বোর্ডে ৮ ও দিনাজপুর বোর্ডে ১১টি শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রাসা বোর্ডে ২৫০ ও কারিগরি বোর্ডে ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
সর্বশেষ সংবাদ
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে


