জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীতে লটমনিতে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করা হয়। পরে আসামি কামাল ও নেজাম হাতিকে মাটি চাপা দেন। পরবর্তীতে বন বিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি বাবা কামাল ও ছেলে নেজামকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতেই বাশঁখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়। গত ১২ নভেম্বর উপজেলার পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোট বিল এলাকা থেকে আরেকটি হাতির মরদেহ উদ্ধার করে বনবিভাগ। আগে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছিল। পরে আমরা মৃত হাতিটিকে মাটির নিচ থেকে উদ্ধার করি।


