নিজস্ব প্রতিনিধি
২১ জুলাই শুক্রবার বিকালে দাউদকান্দিতে কুমিল্লা ব্লাড ব্যাংক’র উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলার ওলানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সাধারণ সভায় ৪ সদস্য বিশিষ্ট দাউদকান্দি উপজেলা কমিটির আহ্বায়ক হলেন মোঃ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউছার আহমেদ, সদস্য-মোসাঃ রুনা আক্তার ও আবুল কালাম আজাদ। পরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে অংশ নেয় সংগঠনের সদস্যরা।
কুমিল্লা ব্লাড ব্যাংক’র সাধারণ সম্পাদক পিসিডি পলাশের সঞ্চালনায় ও সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি-কলামিস্ট, সংগঠক ও উক্ত সংগঠনের উপদেষ্টা মো. আলী আশরাফ খান, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ জিন্নাত আলী, কুমিল্লা ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা মোঃ রুবেল রানা, অর্থ সম্পাদক সালাহ উদ্দিন সিফাত।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ আজিম মোল্লা সুমন, মোঃ রাশেল, মোঃ মাসুদ রানা, মোঃ রাজিব হোসেন, মোঃ শামীম আহমেদ, মোঃ এনামুল হক, মোঃ মিজান. মোঃ মহিউদ্দিন, মোঃ আক্তার হোসেন, মোঃ সোহেল রানা প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



