আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিয়য়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাসমালিকরা।


