বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য নিয়ে শনিবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য র্কমকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপি কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সাথে কথা বলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সাত দিন জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। তিনি জানান , সম্প্রতি বকশীগঞ্জ উপজেলায় চায়না জাল বা রিং জাল এর ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় পোনা মাছ ও দেশী মাছ নিধন হচ্ছে। এই জাল এর ব্যবহার রোধ করা না গেলে দেশীয় প্রজাতির মাছ
বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। যেখানে এই জাল ফেলা হবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। তাই তিনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও মাছের বাৎসরিক ঘাটতি, এনএটিপি-২ প্রকল্প, মৎস্য চাষের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে সরওয়ার জামান রতন, সরকার আবদুর রাজ্জাক, এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, গোলাম রাব্বানী নাদিম, রাজ্জাক মাহমুদ , শাহীন আল আমিন ও এমদাদুল হক লালন উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার



