ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ ৩৭ জন নিহত হয়েছে। এর মধ্যে কেবল প্রয়াগরাজ জেলাতেই সর্বোচ্চ সংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যের অনেক স্থানেই হওয়া বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।বজ্রপাতের এই ঘটনায় পশুসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদেরও আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।নিহতদের মধ্যে রাজ্যের গ্রামীণ অঞ্চলের বাসিন্দা। তাদের অধিকাংশই ছিলো নারী ও শিশু প্রয়াগরাজের ১৪ জন ছাড়াও নিহতদের মধ্যে ছিলেন কানপুর ৫ জন, ফতেহপুর জেলার ৫ জন, কৌশাম্বিতে ৪ জন, ফিরোজাবাদে ২ জন, উন্নাওতে ২ এবং বারেলিতে ২ জন। এছাড়াও হারদোই ও ঝাঁসিতে ১ জন করে মারা গেছে।সবটুকু জানতে ক্লিক করুন
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


