সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

গণভবনে আজ বৃহস্পতিবার ২৪ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি জেনারেল র‌্যাংক ব্যাজ পরেন। এর মধ্য দিয়ে দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ