ঢাকা অফিস

ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ  নাসির উদ্দিন মাহমুদকে আলোচিত ও বিতর্কের জেরে  কার্য নির্বাহী কমিটি থেকে বহিষ্কার করেছে।  অভিনেত্রী পরীমণি এবং নাসির উদ্দিন মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। এ সময়ে ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন।

বৈঠকে নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করারও সিদ্ধান্ত হয়।, এ অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটিও গঠন করা হয়। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ