৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৫ জানুয়ারি সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক কেবি এম. শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, পাট ও বস্ত্র সম্পাদক আশিষ কুমার, উপ-পাঠ ও বস্ত্র সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা: উম্মে সালমা মুন মুন, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল কবির, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, জসিম উদ্দিন, সুজিৎ দাশ, আজাদ খান, আজিজ মিছির, সাধন দা, পংকজ রায়, শাহেদ আলী রানা, মো: সালাউদ্দিন, ৪৩নং ওয়ার্ডের সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাকিব, মামুনুর রশিদ, তানভির, কোরবান আলী, কামাল, মান্নান, মিজানুর রহমান, কাজী আল মামুন, তাজুল ইসলাম সোহাগ, মো: শাহিন, নয়ন, মো: হারিসসহ কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা গরিব দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।



