চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে বিশাল ঈদ জামাত অনুষ্টিত হয়েছে। দুই দফায় অনুষ্ঠিত এই ময়দানে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেছে। প্রথমে সকাল ৮টায় পরে ৯টায় দুটো জামাতে এই নামাজ পড়ানো হয়। প্রথম নামাজে এবিএম মহিউদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আ জ ম নাছির উদ্দিন ও নুরুল ইসলাম বিএসসি, মীর মো.নাসির উদ্দিন, মোছলেম উদ্দিন আহমেদ,  জাফরুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবুল হাশেম বক্কর,  সোলায়মান আলম শেঠসহ বহু ভিআইপি নামাজে অংশ নেয়।সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি। দ্বিতীয় জামাতে ইমামিত করেন মসজিদের সিনিয়র ইমাম আল্লামা আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।

নগরীতে দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে  আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। এখানে ইমামতি করেন আওলাদে রাসূল আল্লামা তাহের জাবেরী আল- মাদানী।

স্টেডিয়াম, লালদিঘী শাহি জামে মসজিদ, জালালাবাদ আরেফিননগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, হজরত শেখ ফরিদ চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ