লামা সংবাদদাতা : ৩০ অক্টোবর
ফ্রান্সে বিশ্ব নবী মুহাম্মদ (স:)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে লামায় বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ অনিুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের আশ-পাশের মসজিদগুলো থেকে কয়েক হাজার মুসল্লি আল্লাহর রাসুল, মুসলমানের প্রাণের চেয়েও প্রিয় নবীর সানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিশ্ব নবী (স:) কে অবমাননাকর কর্মকান্ডে; ফ্রান্সের বিরুদ্ধে চরম ঘৃণা প্রকাশ করে মুসল্লিরা বিভিন্ন দেয়। এ সময় বিক্ষোভকারীদের আল্লাহু আকবর ধ্বনিতে রাজপথ প্রকম্পিত উঠে।
বিক্ষোভ মিছিল নিয়ে সবাই পৌর বাস টার্মিনালে গিয়ে প্রতিবাদ সভা করেন। সবাই বক্তারা বলেন, মহা নবীকে নিয়ে অবমাননাকর আচরণের মাধ্যমে ফ্রান্স বিশ্ব শান্তি ভঙ্গের পায়তারা করছে। ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে নিকৃষ্টতম প্রাণির সাথে তুলনা করে বক্তারা চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কোরআন-সুন্নাহকে বিকৃত ও এর পরিপন্থি কর্মকান্ডের মাধ্যমে যাঁরা ফ্রান্সকে অনুসরণ করছে, তাদেরকেও সঠিক পথে আসার আহবান জানান বক্তাগন। না হয় আল্লাহর রাসুল (সা:) মুসলমানদের প্রানের চেয়েও প্রিয় নবী (স:) এর জন্য জীবন দিয়ে প্রতিবাদ করবেন বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সংখ্যায় গরিষ্ট না হলেও মুসলমানদের শক্তি-সামর্থ নিয়ে প্রশ্নকারীরা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এসময় ফ্রান্সের সকল পন্য পরিহারে জন্য মুসলমানদের প্রতি আহবান জানানো হয়।
মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কোর্ট জামে মসজিদের খতিব মালানা মোহাম্মদ আজিজুল হক, লামা বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, ফরেষ্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো: কামরুজ্জামান।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



