নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ৩৬ বোতল ফেনসিডিলিসহ সোহেল রানা (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এসময় সাদ্দাম(৩২) নামে অপর এক ব্যবসায়ী পলিয়ে যায়। আটকৃত সোহেল উপজেলার চক বিষ্ণুপুরের আব্দুল জব্বারের ছেলে ও পলাতক সাদ্দাম দুয়ারপাল গ্রামের আব্দুল গণির ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার এসআই জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার কলোনী বাজার আফজালের হাড়িপাতিলের দোকানের সামনে থেকে সোহেলকে আটক করে। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, আটকৃত সোহেল একজন ফেনসিডিল ব্যবসায়ী। এব্যাপারে থানায় বিশেষ আইনে মামলা হয়েছে। সোহেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং সাদ্দামকে ধরার চেষ্ঠা চলছে।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



