চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। দমন-নিপীড়নের উপর ভর করে সরকার দেশ চালাচ্ছে। দেশের সর্ব ক্ষেত্রে দূর্নীতি-দুঃশাসন চলছে। দূর্নীতি ও দুঃশাসন ছাড়া এই সরকারের বড় অর্জন কিছুই নেই। তিনি আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার দুপুরে হাজিরা শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ এই দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে আছে। দমন নিপীড়ন চালিয়ে বিএনপি কে দমিয়ে রাখা যাবে না। এ সরকার জনগণের ভোটাধিকার বাকস্বাধীনতা হরণ করে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর নবনির্বাচিত সভাপতি এডভোকেট বদরুল আলম চৌধুরী, আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আবদুস সাত্তার, অ্যাডভোকেট সরোয়ার, অ্যাডভোকেট এসএম নুরুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট হাসান আলী, এডভোকেট আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট ছৈয়দুল আলম, এডভোকেট নেজাম উদ্দিন, এডভোকেট মাহমুদুল আলম মারুফ, এডভোকেট জায়েদ বিন রশিদ, এডভোকেট জালাল উদ্দিন পারভেজ, এডভোকেট আবু নাসের প্রমুখ আইনজীবী।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



