নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে।দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৩ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা ও থানা প্রশাসন।

রবিবার দুপুর ২টার দিকে ছাতারপাইয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ রহিম জানান, জুহুরের নাম পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে বাজারের জনতা লন্ডীর ভিতর থেকে আগুন ধোয়া আসতে দেখেন। এ সময় বাজারের দোকানগুলো বন্ধ ছিল। কিছু বুঝে উঠার আগে দোকনটিতে আগুন ধরে যায়। এ সময় তিনি চিৎকার করলে আসপাশের ব্যবসায়ী ও লোকজন ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহুর্তের মধ্যে পাশের মদিনা ফার্মেসী, আল্লারদান ফল, আবুল খায়ের জেনারেল, আল আমিন ফার্মেসী, আমির স্টোর, জহির টেলিকম, আল্লাহ ভরসা স্টোর, খাজা বেকারী, মদিনা ইলেক্ট্রিক, বিজয় ফার্মেসী ও হোসেন স্টোরসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকান ও দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল এবং নগদ টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ