কক্সবাজারের টেকনাফের খারাংখালী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ  মঙ্গলবার ২৮ জুলাই ভোরে  এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশিয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ