এম এ ওয়াহিদ রুলু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলো-রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫),
বাবুলাল ভ‚ইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।
গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এরনেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম, গোলাম মোস্তফা, সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক
করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।আজ শনিবার (২৬
জুলাই) দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



