গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক ও আনজুমান সিকিউরিটি ফোর্সের যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলমদার (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান।আজ ১৮ জুলাই শনিবার, বেলা ২ টায় পটিয়া আলমদার পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ মাঠে আল্লামা মুফতি আবদুল ওয়াজেদের ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকাল শোক প্রকাশ করেছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন।
গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আনজুমান সিকিউরিটি ফোর্সের প্রধান সাদেক
হোসেন পাপ্পু, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, পটিয়া উপজেলার সভাপতি মাহবুবুল আলম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক শামীম, পটিয়া পৌরসভার সভাপতি আবু তাহের মোজাহেদী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। হাজী সরুমিয়া সন্স এর এম.ডি. ফরিদ আহমদ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।



