আল-হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার হারিবন হাওরে এ
ঘটনা ঘটে। নিহতরা হলেন মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের আমজুরা গ্রামের মোঃ ছান্দু মিয়ার ছেলে বাবলু মিয়া (৩০) ও একই
গ্রামের সিরাজ মিয়ার ছেলে আওয়াল মিয়া (৩৫)। এলাকাবাসী জানান,বৃহস্পতিবার ঝড়বৃষ্টির রাতে একটি নৌকায় করে ৫ মৎস্যজীবি
মাছ ধরার লক্ষ্যে হারিবন হাওরে বের হন। এসময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান মৎস্যজীবি বাবলু মিয়া। নৌকা থেকে পড়ে
গিয়ে নিখোঁজ হন আউয়াল মিয়া। নৌকায় থাকা অপর ৩ মৎস্যজীবিও আহত হন। শুক্রবার সকাল ১০টায় নিখোজ মৎস্যজীবির লাশ হাওরে ভেসে
উঠে। মধ্যনগর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



