চট্টগ্রামে ১২ ঘন্টার ব্যবধানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।এই সময় অনেক মানুষ ঘুমে ছিলেন।অনেকে বিছানা থেকে ছিটকে পড়ে।ঘুম ভেঙ্গে আৎকে উঠে অনেক লোকজন।
রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।এর আগে গতকাল রোববার বিকেল ৪টা ৪৬ মিনিটে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।এ মৃদু ভূমিকম্পটি ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে। দুইটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্য বলে জানা গেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগের ভূ-কম্পন পর্যবেক্ষণের ডেটা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে ।দুটো ভুমিকম্পে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



