আল-হেলাল,সুনামগঞ্জ
সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নিবার্হী মোহাম্মদ এমরান হোসেন কে বদলীজনিত কারণে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য-মোহাম্মদ এমরান হোসেন বদলী হয়ে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগদান করবেন।
আবেগময় ঐ বিদায় সংবর্ধনায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা মোহাম্মদ এমরান হোসেন কে একজন সৎ সাহসী ও সুদক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন,সুনামগঞ্জে কর্মকালে প্রতিটি মুহুর্ত তিনি ব্যয় করেছেন সরকার,প্রশাসন ও মানুষের কল্যাণে। সাদাসিধা নরম মেজাজের একজন ইতিবাচক কর্মকর্তা হিসেবে অত্যন্ত বিনয় ও বিচক্ষণতার সাথে একাধিক দপ্তরে দায়িত্ব পালন করেছেন। একাধিক দপ্তরে কাজ করতে গিয়ে কোথায়ও তিনি কোন দুর্নীতির আশ্রয় নেননি। বক্তারা তার সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



