গত ৭ জুন রবিবার “চট্টগ্রাম প্রতিদিন” অনলাইন নিউজ পোর্টালে “কেএন-৯৫ মাস্ক নিয়ে প্রতারণা, ফেঁসে গেলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিন” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , মামলার বিষয়ে আমি কিছুই জানিনা, তবে শুনেছি। তা ছাড়া আমার এক বন্ধু আমার প্রতিষ্ঠান এলান কর্পোরেশনের লাইসেন্স ব্যবহার করে ঔষুধ প্রশাসনে কাজ করতে চাইলে, ৩০০ টাকার স্ট্যাম্পে “অঙ্গীকারনামা দলিল” প্রদানের মাধ্যমে সে কাজ করার অনুমতি নেন, এবং সেখানে স্পষ্টভাবে লিখা ছিলো যে এর পরবর্তী যে কোন কাজে আমার দায় থাকবে না এবং সমস্ত দায় দায়িত্ব তার উপর থাকবে। কিন্তু তা সত্যেও চট্টগ্রাম প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে আমার নামে মিথ্যা,বানোয়াট খবর সম্প্রচার করে, যা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করছে এবং ব্যক্তিগত ভাবেও আমি ব্যথিত। যারা আওয়ামী লীগের এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছেন, তাদের মনে রাখা উচিৎ সত্য কখনো ধামাচাপা থাকেনা, মিথ্যা অপবাদ দিয়ে কাউকে সাময়িক হেয় করা গেলেও সত্যের জয় অবশ্যই হবে।
সর্বশেষ সংবাদ
- রিকশার গ্যারেজে মালিকের রক্তাক্ত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
- চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon



