ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চট্টগ্রাম চাক্তাই শাখার ইফতার মাহফিল আজ বিকাল ৫টায় ব্যাংক মিলনায়তনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মো: নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মিয়া মো: বরকত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন। বক্তব্য রাখেন ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক জনগণের ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্টি সহ সর্বস্তরের মানুষ উপকার ভোগ করেন। ইসলামী ব্যাংক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মমানবতার সেবা করে যাচ্ছে। বক্তারা ব্যাংকের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী



