চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে তাঁর পরিবারের দুই গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত দুই গৃহকর্মী হলেন হারাধন দে (৫৬) ও সাকি (১৮।
১২মে মঙ্গলবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর এই ফলাফল পাওয়া গেছে।এর আগে গত ১০ মে মহিউদ্দিনপুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের দেহে করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি এখন নগরের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন।


