করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষ যখন ঘরে অবস্থান করছে তখন নিম্নবিত্ত লোকেরা খাবারের সন্ধানে ভাসমান হয়ে বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছে। সে ভাসমান লোকদের মুখে হাসি ফোটাতে কাজ করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এর তত্ত্বাবধাণে আজ ১৭ এপ্রিল নগরীর চেরাগী পাহাড়, জামালখান চকবাজার,
বহদ্দারহাট, দুই নাম্বার গেইট, মুরাদপুর, টাইগার পাস, দেওয়ান হাট, কদমতলী
এলাকায় ভাসমান লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে
উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম
তামজীদ, সিনিয়র যুব সদস্য জৌতিময় ধর, সাংগঠনিক বিভাগীয় উপ
প্রধান মোঃ খুরশিদ আলম সুমন, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় উপ প্রধান
মাহাবুব উল্লাহ।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Framtiden för Casino Utan Svensk Licens 10 Euro i Online Gambling



