দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪১ জন সংক্রমিত রোগীকে শনাক্ত করা হয়েছে। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। আর এ সময় মারা গেছেন ১০ জন। মৃতের সংখ্যায় সেটিও সর্বোচ্চ। দেশের মোট মারা গেছেন ৬০ জন। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭২ জনে।
আজ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিং এ তথ্য জানান ।



