সুনামগঞ্জ থেকে আল-হেলাল
নিজ হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে রাতের আঁধারে প্রাণঘাতি করোনার
প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ, দিনমজুরদের বাড়িতে বাড়িতে গিয়ে
খাদ্য সামগ্রী বিতরণ করলেন র্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর অধিনায়ক লে:
কমান্ডার ফয়সল আহমদ। বুধবার (১ এপ্রিল) রাতে র্যাব ৯ সুনামগঞ্জের উদ্যোগে
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার লম্বা
হাটি,বড়পাড়া,কালীবাড়ি,বনানীপাড়া,মোহাম্মদপুর,মল্লিকপুর সহ বিভিন্ন
স্থানে অসহায় মানুষকে খুজে খুজে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য
সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু,আধা লিটার
তেল,আধা কেজি লবণ,পিয়াজ কেজি ও লাইবয় সাবান ১টি।
র্যাব ৯ সুনামগঞ্জের লে: কমান্ডার ফয়সল আহমদ জানান, করোনা বিস্তার প্রতিরোধের
জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ যাতে বাসা
থেকে বাহির না হয় সেই জন্য প্রথম দিন থেকে আমরা র্যাবের বিশেষ টহলের ব্যবস্থা
করেছি এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি।
তিনি আরো বলেন,যারা দিনমজুর তাদের তালিকা আমরা তৈরী করেছি এবং বাড়ি
বাড়ি গিয়ে আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমি মনে করি
এই দুসময়ে আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



