প্রশান্ত দে আলীকদম
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদে রবিবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার সকালে সংশ্লিষ্ট স্টাফরা পরিষদে এলে ইউপি সচিবের অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের রূমের তালা ভাঙ্গা দেখতে পান।
ইউপি সচিব লিটন দাশ জানান, অজ্ঞাত চোরেরা রবিবার রাতে ইউনিয়ন পরিষদ অফিসে চুরি সংঘটিত করে। এ সময় আমার অফিস ও কম্পিউটার কক্ষ থেকে ৩টি প্রিন্টার, ১টি টিভি ও ১টি ল্যাপটপ চুরি হয়। চুরিকৃত মালামালের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ইউপি সচিব।
সরেজমিন দেখা গেছে, ইউপি সচিবের অফিসের দরজা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন জানান, অজ্ঞাত চোরেরা এ চুরি সংঘটিত করেছে। কারা এ ঘটনা ঘটাতে পারে অনুসন্ধান করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- Unveiling Unique Jackpot Slotları at Pin-Up Casino Azərbaycanda!
- The Serendipitous Events That Favored The Lucky Ones: A Review of LuckySpin Casino
- রিকশার গ্যারেজে মালিকের রক্তাক্ত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
- চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি



