মো.কামরুজ্জামান, লামা
লামায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই স্লোগান দিয়েই দিবসের কার্যক্রম শুরু হয়। লামা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ২ জানুয়ারী সকাল ১০ টায় র্যালি ও সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমির সভাপতিত্বে সভায় মাদক নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করেন, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, লামা থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালানায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: আলী হোসাইন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নৈতিক চরিত্রের উৎকর্ষতার বিকাশ ঘটাতে হবে। শিশু ও নারীর সতর্কতা ও দিকনির্দেশনায় পরিবার প্রধান মাদকাশক্ত মুক্ত হতে পারে। এই আশক্তির ফলে একজন মানুষ-একটি পরিবার যেমন ক্ষতিগ্রস্থ হয়, একইভাবে এর বিরুপ প্রভাব সমাজ-রাষ্ট্রেও বিস্তার লাভ করতে থাকে। সূতরাং ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা যেন এই ভয়াবহ প্রবনতা থেকে মুক্ত থাকে সিদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



