চট্টগ্রামের পটিয়ায় হযরত আব্দুল জব্বার স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০১৯ শুক্রবার(২৭ ডিসেম্বর) পটিয়া সদরের আল্লাই-ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ আশরাফ একাডেমিতে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক স্কুলের ৫শতাধিক শিক্ষার্থীরা পরীক্ষা অংশ গ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক কমিশনার ফজলুল হক আল্লাই, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল জব্বার স্মৃতি সংসদের সভাপতি ব্যাংকার আশরাফ উদ্দীন খোকন, সাধারণ সম্পাদক ব্যাংকার জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল হক চৌধুরী, আব্দুল মান্নান, শাহদাত হোসেন প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



