মো.কামরুজ্জামান, লামা
লামায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর শাখা উদ্বোধন হবে কাল। এর মধ্যে দিয়ে লামা পৌরসভায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাণিজ্যিক সুবিধায় এক ধাপ এগিয়ে যাবে। লামাবাসীর সু-দীর্ঘ আকাঙ্খার ফসল ইসলামী ব্যাংক এর ৩৫৭ তম শাখা চালুর ফলে লামা শহরের কাঙ্খিত মানোজ্জল হতে চলেছে।
আগামীকাল ২৩ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিক সমাবেশের মধ্য দিয়ে লামায় ইসলামী ব্যাংক এর ৩৫৭ তম শাখা উদ্বোধন হচ্ছে। এ উপলক্ষ্যে লামা উপজেলা পরিষদ চত্বরে এক সূধী সমাবেশের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, ব্যাংকের আ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেবেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান-এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। গ্রাহক সূধীবৃন্দের পক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য দেবেন, এএসপি (লামা সার্কেল) মো: রেজওয়ানুল ইসলাম, লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত করা হবে।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- Unveiling Unique Jackpot Slotları at Pin-Up Casino Azərbaycanda!
- The Serendipitous Events That Favored The Lucky Ones: A Review of LuckySpin Casino
- রিকশার গ্যারেজে মালিকের রক্তাক্ত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
- চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি



