লামা প্রতিনিধি : ২ ডিসেম্বর
লামা (বান্দরবানের) উপজেলায় মো.সাহেদ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার মাঈন উদ্দিনের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মো.সাহেদ মাষ্টার পাড়ার বাসিন্দা মকবুল হোসেনের ছেলে।
সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে বাগানে একটি লাশ দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশকে খবর দেন। এর পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। পারিবারিক বিরোধের জের ধরে সাহেদ বিষ পান করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শফি আলম বলেন, কি কারণে সাহেদ বিষপান করেছে; তার কারণ জানা যায়নি। মৃতের মা-বাবাও কিছু বলতে পারছেনা।
যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃত সাহেদের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



