চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরো অন্তত ১৯ জন।

আজ ১৭ নভেম্বর রোববার সকাল ৯টার এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মো. মহসিন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভবনের একাংশ ভেঙে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ