গত ২৬ অক্টোবর শনিবার বাদে মাগরিব ঐতিহ্যবাহী ফরহাদাবাদ দরবার শরীফে গাউস জমান মুফতীয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর ৭৫তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা সাজ্জাদানশীন ও মোন্তাজেম দরবার শাহজাদা সৈয়দ আজিজুল হক (স.) এর সভাপতি ফরহাদাবাদ দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন ও মোন্তাজেম দরবার শাহজাদা সৈয়দ আবু তলেব শাহজাদা সৈয়দ মো. হাসান, শাহজাদা সৈয়দ মো. হোছাইন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শাহজাদা সৈয়দ আবু তলেব ফরহাদাবাদী। উক্ত সভায় ওরশ শরীফ এর সার্বিক কার্যক্রম নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাওলানা আলী মর্তুজা সিরাজী, পূর্ব ধলই শাহ এমদাদীয়ার সভাপতি মুহাম্মদ এনামুল হক, মাস্টার আবুল বশর, মুহাম্মদ আবু রাসেল, মেম্বার মাহমুদুল্লা, মওলানা শফিউল বশর নঈমী, মওলানা রফিকুল সলাম আশরাফী, ইসমাইল হোসেন মুহুরী।

আরো  উপস্থিত ছিলেন সৈয়দ ফখরুল আবেদীন, সৈয়দ মুহাম্মদ বাকের, সৈয়দ নুরুল আলম, সৈয়দ সালাউদ্দিন ইমন, সৈয়দ মঈন উদ্দিন, সৈয়দ কুতুব উদ্দিন, সৈয়দ নাছির উদ্দিন, সৈয়দ জামান উদ্দিন, সৈয়দ ফয়জুল আবেদীন, সৈয়দ ফয়সাল আবেদীন, সৈয়দ জয়নাল আবেদীন, মাস্টার এনামুল হক, সাফায়াতুল ইসলাম, নাছির উদ্দিন মন্টু, তৌহিদুল আলম, নুরুল ইসলাম, মিল্লাত হোসেন মেম্বার, মাহমুদুল্লাহ মেম্বার, নুর হোসেন মুন্সী, আরিফুল রহমান মুহুরী, সৈয়দ ফয়জুল ইসলাম মির্জাপুরী, সৈয়দ মুহাম্মদ ফারহান, সৈয়দ আনোয়ারুল কবির, হাফেজ শেখ আহমদ, হাফেজ মু. জাহেদ, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ আব্দুস ছালাম, ইসমাইল মুহুরী, মো. আবদুন নবী, মো. আলী, আবদুছ ছালাম, সৈয়দ রুহুল এহসান, আনোয়ার হাফিজ, মো. মোস্তফা, মাহমুদুল হক। মিলাদ পরিচালনা করেন হাফেজ মো. জাহেদ। আখেরি মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের খলিফা ও জামাতা পীরে তরিকত মাওলানা সৈয়দ সফিউল বারী (ম.জি.আ)। মাহফিল সঞ্চালনায় ছিলেন সাফায়াতুল ইসলাম সাবাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ