খালেদ হোসেন টাপু, রামু
কক্সবাজারের রামুতে অফিসের চর এলাকায় অবস্থিত ক্যাপ্টেন হিরাম কক্সের বাসভবন পরিদর্শনে সস্ত্রীক কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ।
শুক্রবার ১১ অক্টোবর বিকেলে রামু অফিসের চর এলাকায় অবস্থিত হিরাম কক্সের বাসভবন (বর্তমানে জেলা পরিষদ তত্ত্বাবধানে ডাকবাংলো হিসেবে পরিচিত) দেখতে যান বাংলাদেশ পুলিশ বিভাগের অহংকার, অসাধারণ ব্যক্তিত্ব কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ স্বপরিবার। এসময় তিনি বাসভবনটি ঘুরে দেখেন এবং পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি ক্যাপ্টেন হিরাম কক্সের স্মৃতি লালন করে। কিন্তু এই বাসভবনটিতে সাইনবোর্ড স্থাপন করা দরকার এবং এটাকে সংরক্ষণ করে ক্যাপ্টেন কক্স কমপ্লেক্স হিসেবে গড়ে তুললে পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে মন্তব্য করেন।
এসময় রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান ও সাংবাদিক খালেদ হোসেন টাপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



