চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে মাছ ধরার সময় বজ্রপাতে দু’জেলের মর্মান্তিক মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিশ্বনাথ উপজলার লামাকাজি ইউনিয়নের মাধবপুর গ্রামের সামসুন নূরের পুত্র মিলন মিয়া (১৬) ও একই গ্রামের নূর মিয়ার পুত্র আকমল হোসেন (২৫) সহ ৩জন জেলে কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরতে যায়। মিলন মিয়া গোবিন্দগঞ্জ হাইস্কুলের ৯শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। ঘটনার সময় বুধবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে মিলন মিয়া ও আকমল হোসেন। এসময় কালা মিয়ার পুত্র সুমন মিয়া (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এব্যাপারে কালারুকা ইউপি সদস্য ফখর উদ্দিন, নূরুল্লাপুর গ্রামের সামছুর রহমান শাজন, লিকছন মিয়া, লামাকাজি ইউপির মাহতাবপুর গ্রামের সৈয়দ আহমদসহ অনেকে দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



