দ্য সমাপ্ত প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সংশ্লিষ্ট মেরন সান স্কুল এন্ড কলেজ ও মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কর্তৃক যৌথভাবে আয়োজিত অভিভাবক সমাবেশ নগরীর সফল ক্লাসনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসে আজ ৩০ আগস্ট ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পরিবেশ গবেষক ও সুলেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ শিহাব উদ্দীন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) উৎপল পাল, শ্রেণি শিক্ষক ছরওয়ার উদ্দীন আরবী, পলাশ দত্ত, রঞ্জন রায় চৌধুরী, বিপ্লব সরকার, বিষয় শিক্ষক দেবাশিস বড়ুয়া, শহীদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই ত্রিমাত্রিক সম্পর্ক ছাড়া পরীক্ষায় সাফল্য অর্জন কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ও মেধাবী এবং অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি খুব আন্তরিক। প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফলের লক্ষ্যে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সম্মানিত অভিভাবকগণ বরাবরের মতোই সহযোগী থাকলে পরীক্ষায় গোল্ডেন ও এ-প্লাসসহ শতভাগ সাফল্য অর্জন মোটেও অসাধ্য নয়।’ সভাপতি বলেন, ‘আচরণের বাঞ্ছিত পরিবর্তন এবং সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নামই শিক্ষা আর এই শিক্ষার মাধ্যমেই রক্তার্জিত স্বাধীনতাকে অক্ষুন্ন রাখা সম্ভব। শিক্ষক-শিক্ষিকাগণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন এবং শিক্ষার্থীদের মননে-মগজে সাফল্য লাভের প্রবল ইচ্ছা শক্তি থাকলে তাকে ব্যর্থ করার সাধ্য কারো নেই। তবে এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় তত্ত্বাবধানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকগণকেও সবচেয়ে আপনজন হিসেবে সময় ও শ্রম ব্যয় করতে হবে।’ অভিভাবক সমাবেশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন চকবাজার ক্যাম্পাসের দশম শ্রেণি ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষক ছরওয়ার উদ্দীন আরবী। উক্ত সমাবেশে তিন ক্যাম্পাসের দশম শ্রেণির সকল অভিভাবক-অভিভাবিকা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না


