ঢাবি প্রতিনিধি
ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ যদি কোনো হঠকারী সিদ্ধান্তে যাওয়া হলে রাজধানী ঢাকাকে অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা অধিভুক্তি বাতিলের পক্ষে নই। অধিভুক্তি বাতিল হলে কঠোর আন্দোলনে যাবেন সাত কলেজের শিক্ষার্থীরা।প্রয়োজনে শিক্ষার্থীরা সেশনজটের দুই বছরের হিসাব মাঠে দাঁড়িয়ে নেবে। সোমবার (৫ আগষ্ট) বেলা ১১টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, অধিভুক্ত বাতিলসহ কোন ধরণের হটকারি সিদ্ধান্ত নেয়া হলে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত অবরোধ করে ঢাকা অচল করে দেয়া হবে। সম্প্রতি একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছে এবং তা বাতিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ক একেএম আবুবকর। ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ক একেএম আবুবকর সংবাদ সম্মেলনে বলেন, ‘পূর্ব পরিকল্পনা ছাড়াই ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত করা হয়। অধিভুক্ত হওয়ার পর থেকে নানাবিধ সমস্যা পরিলক্ষিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা দুই বছর সেশনজটে পড়েছে। এমতাবস্থায় গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক উপায়ে অ্যাকাডেমিক সমস্যা সমাধানের জন্য ৫ দফা দাবিতে আমরা আন্দোলন করেছি। আমরা আমাদের জীবন থেকে দুটি বছর হারিয়েছি, আবার আমরা নতুন করে কোন সমস্যায় পড়তে চাই না। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করেছে এবং তা বাতিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘ওই কুচক্রী মহলের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের কোনো সমন্বয় ও সম্পর্ক নেই। এরা একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এটি তাদের একান্ত অভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সমন্বয়ক কাজী নাসির, ইডেন কলেজ সমন্বয়ক ফৌজিয়া মিথিলা, সরকারি তিতুমীর কলেজ সমন্বয়ক মামুন শিকদার, সরকারি বাঙলা কলেজ সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ, কবি নজরুল সরকারি কলেজ সমন্বয়ক নুরজাহান শিখা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সমন্বয়ক আশরাফুল ইসলাম আরিফ এবং বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ সমন্বয়ক সুলতানা পারভীন বৃষ্টি প্রমুখ। উল্লেখ, গত ২৩ এবং ২৪ এপ্রিল পাঁচ দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি গুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এদিকে গত ১৭ই জুলাই থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন ব্যাবস্থা না নিলে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তালা লাগাও কর্মসূচির ডাক দেয়। ঢানা চার দিন তালা লাগাও কর্মসূচি বাস্তবায়নের পর ছাত্রলীগের বাঁধার কারণে কর্মসূচি থেকে সরিয়ে আসে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা রাষ্টপতি বরাবর স্বারকলিপি প্রদান করেন।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


