সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে গৃহহারা আনোয়ারার বারখাইন এলাকার সাঙ্গু নদীর তীরবর্তী বসবাসরত ২১পরিবার। সেইসব অসহায় মানুষদের অবস্থা দেখতে গত সপ্তাহে সরেজমিনে হাজির হয়েছিল টিম স্বপ্নযাত্রী। তাদের সাথে কথা বলে তাদের দূরাবস্থার কথা জেনে তাদেরকে সাহায্যের আশ্বাস দিয়ে আসেন। নদীর গর্ভে বিলীন ২১পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিলেন। তারই প্রেক্ষিতে স্বপ্নযাত্রী আনোয়ারা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচীর ৩য় দফায় উক্ত এলাকার ২১টি পরিবারকে টিন বিতরণ করা হয় গতকাল শনিবার দুপুর ১২টায়। উক্ত টিন বিতরণে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন, আনোয়ারা শাখার সভাপতি কাজী ফয়েজ,সিঃ সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ রফিল, সাংগঠনিক সম্পাদক আজিজ খান,দপ্তর সম্পাদক মোঃ হানিফ,প্রচার প্রকাশনা সম্পাদক শ্রীধাম মল্লিক রাতুল,পরিবেশ ও সচেতনতা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাফি,আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন সাহেদ, জুয়েল, মিসবাহ সহ অন্যান্যরা।
সর্বশেষ সংবাদ
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- Unveiling Unique Jackpot Slotları at Pin-Up Casino Azərbaycanda!
- The Serendipitous Events That Favored The Lucky Ones: A Review of LuckySpin Casino
- রিকশার গ্যারেজে মালিকের রক্তাক্ত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
- চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮
- রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি



