চট্টগ্রাম মেডিকেলে এক অসহায় রোগীকে রক্ত দিতে গিয়ে মেডিকেল কর্মচারীদের হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী মোরশেদুল আলম। গত ১৮ জুলাই দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় সে ব্লাড ডোনেট করতে মেডিকেল গেলে মানুষের লম্বা লাইন দেখতে পায়। কিন্তু রিসিপশনে কর্মচারী নেই। এমতাবস্থায় ব্লাড ব্যাংকের কর্তব্যরত কর্মচারীকে নিজের চেয়ারে না বসার কারণ জানতে চাওয়া এবং ঐদৃশ্য মোবাইলে ধারন করাতে ৭/৮ জনের একটি দল এসে তার উপর হামলা করে। এক পর্যায়ে তার শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে একটি রুমে আটকিয়ে ছবি ডিলেট করতে বাধ্য করে। পরে সাধারন পাবলিক এবং রক্তদাতা স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে রক্তের সন্ধানে বাঁশখালীর সংগঠনের উদ্যোগে আজ ২২ জুলাই প্রবর্তক মোড়ে সংগঠনের কার্যকরী সদস্য শাহরিয়াজ চৌধুরী রাকিবের সঞ্চালনায় ও মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত এর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন, অত্র সংগঠনের কার্যকরী সদস্য বেলাল চৌধুরী, মডারেটর বোরহান উদ্দিন টিপু, উম্মে আফজানা, কায়সার আলী খান, একুশে ফাউন্ডেশনের পরিচালক শামিম উল্লাহ আদিল, চুনতি ব্লাড ব্যাংকের এডমিন ওমর ফারুক, এহসানুল হক পারভেজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, রক্ত দিয়ে আমরা মানুষের জীবন বাঁচাতে যাই, আহত হতে নয়। স্বেচ্ছাসেবীর উপর হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বক্তরা আরো বলেন, এইভাবে যদি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপর হামলা হয় তাহলে দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। পরিশেষে বক্তারা বলেন-যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



