তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে পাহাড়ি ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে রোজিনা বেগম(৩০)নামে এক নারী নিখোঁজ হয়েছে। রোজিনা বেগম দক্ষিণকূল গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের স্ত্রী ও ৪ সন্তানের জননী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকূল গ্রামের সম্মুখে বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।
বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া ও এলাকাবাসী জানান,গত দুদিনের প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পানির সাথে বৌলাই নদী দিয়ে গাছের ডাল-পালা,গাছ ও লাকড়ি আসছিল। গ্রামের সবাই এই সব ধরতে যায়। সবার সাথে রোজিনা বেগমও লাকড়ি ধরতে বৌলাই নদীতে নামলে হঠ্যাৎ তিনি পানির নিচে তলিয়ে যান। এর পর থেকে তার খোজঁ পাচ্ছে না তার পরিবার।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



