বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছ‌ড়ি উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জনস‌মি‌তির এক সর্মথককে গু‌লি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম অংচিং থিং মারমা (৩৮)।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রোয়াংছ‌ড়ির থোয়াইঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অংচিং থিং মারমা রোয়াংছ‌ড়ি থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছেলে।

রোয়াংছ‌ড়ি থানার ওসি মো. শ‌রিফুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে বাড়ি থেকে ডেকে পাড়ার অদূরে একটি পাহাড়ে নিয়ে অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসীরা অং‌চিং থিংকে গু‌লি করে হত্যা করে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুনঃ